ট্রেনে কেটে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় মহিলার।ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ স্টেশন চত্বরে। মৃত মহিলার নাম ও পরিচয় জানাজায়নি।
জানাজায় মঙ্গলবার সকালে কাটিহার থেকে রাধিকাপুর গামী পেসেঞ্জার ট্রেন কালিয়াগঞ্জ স্টেশনে ঢুকার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্টেশনে ঘটনাটি ঘটার জন্য সাধারন মানুষ ভির জমায়।পড়ে রেল পুলিশ স্থানীয় মানুষের সহ যোগীতায় মৃত মহিলার মৃতদেহ উদ্ধার করে। পড়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা না আত্মহত্যা তা পরিস্কার নয়। স্থানীয়দের মূখে জানাজায় মহিলাটি বেশ কিছুদিন ধরে আত্মহত্যার চেষ্টা করছিল। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
মদন কর্মকার নামে স্থানী ব্যক্তি জানান কয়েকদিন ধরেই মহিলাটি স্টেশন এলাকায় ঘোরা ফেরা করছিল এবং আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় মানুষের তৎপরতায় তাকে বাচানো হয়েছিল। কিন্তু আজ সেই মহিলা পূনরায় রাধিকাপুর- কাটিহার পেসেঞ্জার ট্রেনের সামনে ঝাপিয়ে পড়লে মৃত্যু হয় তার। মহিলার নাম ও পরিচয় জানাজায়নি।রেল পুলিশ মৃত দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।